সিলেট সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি এলাকা থেকে বিদেশি মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯।

জানা যায়, মঙ্গলবার (১ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি এলাকা থেকে বিদেশি মদ ৪৯ বোতল, মাদক বিক্রির নগদ ১০৫০/- টাকা জব্দসহ রাব্বি হাসান (২৫), মাসুদ (২২) ও নয়ন (১৮)’কে আটক করে।

পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ১ পেশাদার মাদক কারবারিকে আটক করে র‌্যাব।

জানা যায়, মঙ্গলবার এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন এয়ারপোর্ট বাইপাস এলাকা থেকে ২৮৫ বোতল বিদেশি মদ জব্দসহ মাসুম আহমদ (২৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।