রবিবার (২৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন কাঁলপুর গ্রাম থেকে মোগলাবাজার থানার মামলা নং- ১৬/৯০, তারিখঃ ২৪/০৬/২০২০ ইং ধারা-১৪৭/ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩০২/ ৩৭৯/ ১১৪/ ৫০৬ দঃ বিঃ এর চাঞ্চল্যকর হত্যা মামলার এজহারনামীয় পলাতক আসামী মোঃ আবুল মিয়া (৪২)’কে আটক করে র্যাব-৯।
আটককৃত আসামি সিলেট জেলার মোগলাবাজার থানাধীন নেগাল এলাকার মৃত আব্দুর রাজ্জাক’র ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ঘাটেরচটি গ্রামস্থ শুক্রাবাড়ী বাজার থেকে ৫ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ইসমাইল উদ্দিন (২২)’কে আটক করে র্যাব।
আসামি ইসমাইল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন রূপসেং এলাকার সোলায়মান আহমেদ’র ছেলে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উভয় বিষয় বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
