মঙ্গলবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মামলা নং-০৮ তারিখ: ০৮/০৪/২০ ধারা-৩০২/৩৪ পেনাল কোড তথা হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি হাছন মিয়া (৩০)’কে আটক করেন র্যাব-৯।
আটককৃত আসামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর এলাকার মৃত রশিদ মিয়া’র ছেলে। পরবর্তীতে র্যাব ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
বিষয়টি বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
