গোলাপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার(২১ নম্বেভর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক এলাকাবাসী ও হাসপাতালের স্টাফদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর আগেই অনেক দামি আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। কোয়ার্টারে থাকা ফ্রিজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন জানান, হাসপাতালের নৈশ্য প্রহরী জুনেল আহমদের কোয়ার্টারে অগ্নিকান্ড ঘটে। এ সময় তিনি বাসায় ছিলেন না। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা আসার আগেই এলাকাবাসী ও হাসপাতালের স্টাফদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় একটি ফ্রিজ, টিভি, প্রজেক্টর, খাটসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়।