বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়েছে। গতকাল রোববার(১৫নম্বেভর) সন্ধ্যা ৬টায় আনন্দ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের পরিচালনায় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আধুনিক ও মানবিক যুব সমাজ গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে নবগঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে ।
নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আনন্দ মিছিলে সিলেট মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
