সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে কুমিল্লা কোতয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার এক আসামিকে সিলেটের টিলাগড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শনিবার ভোরে দেলোয়ার হোসেন (৩২) নামের পলাতক এই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দেলোয়ার সিলেট এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার ইউসুফ আলীর পুত্র। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর (মিডিয়া) এএসপি ওয়াবাইন জানান, র‌্যাবের একটি টিম টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কতোয়ালি মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলায় এজাহার নামীয় প্রধান পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। তাকে কুমিল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।