সিলেট নগরীর সোনারপাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ মরিয়ম আক্তার মুন্নী (২৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সহকারি পুলিশ কমিশনার আহমেদ পেয়ারের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী শাহী ঈদগাহ্ ভ্যালী সিটি, ব্যাদানা হাউজের আজহারুল ইসলাম মুমিনের স্ত্রী ও জাকির হোসেনের মেয়ে।

পুলিশ জানায়- আটক মুন্নী এসএমপির শাহপরাণ (র.) থানায় (এফ আই আর নং-৩/১৩৭, তারিখ- ০৩ অক্টোবর ২০২০) নারী ও শিশু নির্যাতন মামলার আসামী। প্রাথমিক অনুসন্ধানে শেষে পুলিশ জানায়- সে সিলেট শহরের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থ বাসাটিকে ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছে।

এছাড়াও উক্ত আসামী বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে ও আশ্রিতার ছদ্মবেশে একইভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল বলেও জানা গেছে।

তার বিরুদ্ধে শাহপরাণ (র.) থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।