রাজধানীতে বাসে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুলতান মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। পরে এক সংক্ষিপ্ত পথসভায় আগুন সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে দেন ছাত্রনেতারা।

তারা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশেই এ বিক্ষোভ মিছিল হয়।