বুধবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার জুড়ী থানার ‘‘বিসমিল্লাহ গবাদী পশু খাদ্য বিতান’’ এর পিছন থেকে ইয়াবা কারবারি মোখলেছ মিয়া(৩০), পিতা- ছমদ মিয়া, সাং- ঘাটটিয়া, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার’কে ১৫০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন র‌্যাব-৯। র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ধৃত আসামিকে জুড়ি থানায় হস্তান্তর করেছে।

এদিকে, হবিগঞ্জ জেলার সদর থানার আন্নারপুর এলাকা থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শুক্কুর মিয়া(৩০), পিতা- মৃত মহরম আলী, সাং- ভেরাখাল, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, অত্র ডাকাতের নামে মৌলভীবাজার জেলার সদর থানার মামলা নং-০৩ তারিখ ০১/০৪/২০১৬ ইং ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড সংশ্লিষ্ট কোর্টে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত ডাকাতকে পরে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী লিটু মিয়া (২১), পিতাঃ- ফারুক মিয়া, সাং-মোহাম্মদপুর থানাঃ- বিয়ানীবাজার, জেলাঃ সিলেট‘কে গ্রেফতার করে। র‌্যাব গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

অপরদিকে, এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় পাতার বিড়ি ৩,৩৫,০০০ পিস, বিড়ি পরিবহনের একটি পিকআপ ১টি জব্দসহ চোরাকারবারি আব্দুল খালিক (৫০), পিতা- মৃত আব্দুন নূর, সাং- অনন্তপুর, থানা- জালালাবাদ, এসএমপি সিলেট’কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার।