করোনাভাইরাসের কারণে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না। তবে বিপিএল না হলেও ক্রিকেটারদের খেলায় রাখতে বঙ্গবন্ধুর নামে একটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব কিছু ঠিক থাকলে আগামী ২১ বা ২২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

টুর্নামেন্টের আগে হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটে এ বি সি ও ডি চারটি ক্যাটাগরির জন্য ১৫৭ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

এ ক্যাটাগরির ৫ ক্রিকেটার পারিশ্রমিক পাবেন সর্বোচ্চ ১৫ লাখ, বি ক্যাটাগরির ২১ জন পাবেন ১০ লাখ করে , সি ক্যাটাগরির ২৩ জন পাবেন ৬ লাখ করে আর ডি ক্যাটাগরির ১০৮ জন ক্রিকেটার পারিশ্রমিক পাবেন ৪ লাখ টাকা করে।

এ ক্যাটাগরি: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

বি ক্যাটাগরি: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম ও নাইম হাসান।

সি ক্যাটাগরি: হাসান মাহমুদ, সাব্বির রহমান রুম্মন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জহিরুল ইসলাম অমি, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী, রনি তালুকদার, সুমন খান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, জাকির আলী, মেহেদি হাসান রানা, আরাফাত সানি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

ডি ক্যাটাগারি: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, শামিম পাটোয়ারি, আকবর আলী, তানভির ইসলাম, হাসান মুরাদ, আল-আমিন, মিনহাজুল আবেদীন আফ্রেদি, মাহিদুল অঙ্কন, মৃতুঞ্জয় চৌধুরী নিপুন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান, নোমান চৌধুরী সাগর, রকিবুল হাসান (সিনিয়র), রকিবুল হাসান, মোহাম্মদ শাহিন আলম, তাওহীদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শফিকুল ইসলাম, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, সালাউদ্দিন শাকিল, সাজ্জাদুল হক রিপন, মোহর শেখ অন্তর, শাখাওয়াত হোসেন সাইমন, ইফতেখার সাজ্জাদ রনি, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, সঞ্জিত সাহা, মরিন হোসেন খান, নূর হোসেন সাদ্দাম, সাজ্জাদুল ইসলাম, এনামুল হক জুনিয়র, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মোহাম্মদ আশরাফুল, দেলোয়ার হোসেন, তানভির হায়দার খান, মেহেদী মারুফ, রবিউল হক, মিজানুর রহমান।

ডি ক্যাটাগরিতে আরো আছেন- আব্দুল হালিম, নাঈম ইসলাম (সিনিয়র), নাঈম ইসলাম (জুনিয়র), সালমান হোসেন, জুবায়ের হোসেন লিখন, রাহাতুল ফেরদৌস জাভেদ, পিনাক ঘোষ, আসিফ হাসান, ফারদিন হাসান এনি, রবিউল ইসলাম রবি, আব্দুর রাজ্জাক, জাভেদ হোসেন, নাহিদুজ্জামান, হাবিবুর রহমান রনি, হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান পারভেজ, মাহমুদুল হাসান লিমন, জসিম উদ্দিন, ইমরান আলী, শরিফুল্লাহ, মাইশুকুর রহমান রিয়েল, রাকিন আহমেদ, ইফরান হাসান, জয় রাজ শেখ, শফিউল হায়াদ হৃদয়, মেহেরাব হোসেন জসি, আলী আহমেদ মানিক, রায়হান উদ্দিন, শাহবাজ চৌহান, আজমীর আহমেদ, সুজন হাওলাদার, শাহনুর রহমান, আলিস আল ইসলাম, শাকিল হোসেন, মাসুম খান, টিপু সুলতান, মো. রাকিব, মাসুম খান টুটুল, রুয়েল মিয়া, সৈকত আলী, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম, আহমেদ সাদেকুর রহমান, নুরুজ্জামান, শেহনাজ আহমেদ, ইমরানউজ্জামান, আরাফাত সানি (জুনিয়র), তাওহিদুল ইসলাম রাসেল, আনিসুল ইমন, মেহেদী হাসান, রনি চৌধুরী, রবিন দাস, ইয়াসির আরাফাত মিশু ও সাদিকুর রহমান।