মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় আমরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ভারতীয় পাতার বিড়ি ৩,৫৬,০০০ পিস, বিড়ি পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ চোরাকারবারি মো. মামুন মিয়া (২০)’কে আটক করেন র‌্যাব-৯।

আটককৃত আসামী সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন উপর শ্যামপুর এলাকার মোঃ হান্নান মিয়া’র ছেলে। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত চোরাকারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার কানাইঘাট থানায় প্রেরণ করা হয়েছে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি কামরুজ্জামান।