বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জেলাসমুহকে এগিয়ে নিতে যে প্রতিশ্রতি দিয়েছিলেন তা তিনি রক্ষা করে চলেছেন। আমাদের সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য অনুমোদন দিয়েছেন। শুধু বিশ্ববিদ্যালয়ই নয় সুনামগঞ্জের জন্য আরও বড়বড় মেগা প্রকল্প অনুমোদন হচ্ছে।আমি বেঁচে থাকলে সুনামগঞ্জের উন্নয়নের কোন কমতি থাকবে না । আমার কাছে সব সমান।
তিনি বলেন, আমরা প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি অবহেলিত হাওরের উন্নয়নের জন্য যা প্রয়োজন তা দিচ্ছেন। জেলাবাসাীর জন্য প্রধানমন্ত্রীর উপহার বিশ্ববিদ্যালয়ের সুফল যেনো প্রতিটি উপজেলার মানুষ ভোগ করেন সেজন্য সবদিক বিবেচনায় দক্ষিণ সুনামগঞ্জেই বিশ্ববিদ্যালয় স্থাপন হবে।
একটি মহল উন্নয়নের বিরোধীতা করে বিবেদ সৃষ্টি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিবেদ নয় এখন ঐক্যের সময়, উন্নয়নের সময়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফোনকলে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাতে ছাত্র-জনতার মহাসমাবেশের আয়োজন করে উপজেলা ছাত্রলীগ।
জনসভায় জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা ও সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, সদস্য রেজাউল আলম নিক্কু, দক্ষিণ সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলনরাণী তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমূখ।
এসময় পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পুর্ব পাগলা ইউপি আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান রফিক খান, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ব বীরগাও ইউপি চেয়ারম্যান নুর কালাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমানসহ জেলা ও উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে জটিকা মিছিল নিয়ে শান্তিগঞ্জ বাজারে সমাবেশে নেতাকর্মী, ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নানের স্লোগানে মুখরিত হয় চারপাশ।
