নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গনতন্ত্র দিবস পালন করা হয়েছে এ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে পার্টির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জাতীয় যুবসংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সরওয়ার শিকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক দুদু মিয়া, জেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক আব্দুল মতিন, উপজেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হুসেন সুমন সাধারণ সম্পাদক ফরহাদ ফুল, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সূত্রধর সাধারণ সম্পাদক নুর মিয়া পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ আহমেদ সাধারণ সম্পাদক মৌলদ হুসেন জনি, উপজেলা জাতীয় ছাত্রসমাজ সভাপতি স্বপন চৌধুরী সদস্য সচিব নিয়ামুল করিম অপু, মাহি, সুলতান, পারভেজ সরওয়ার প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বাবু বলেন আজকের যে গনতন্ত্র সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে তার মুল বীজ বপন করেছিলেন আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এবং তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করে গনতন্ত্রের অগ্রযাত্রা সুসংহত রাখার আহবান জানান। এসময় তিনি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের শান্তি কামনা করেন।