এসি মিলানের হয়ে এই বয়সেও রয়েছেন দুর্দান্ত ফর্মে। তবু মন ভালো নেই লাতান ইব্রাহিমোভিচের। ১২ গজি শটের ধাঁধায় পড়েছেন তিনি। জট খুলছে না কোনোভাবেই।

ইতালিয়ান সিরি আ তে কাল হেল্লাস ভেরোনার মুখোমুখি হয়েছিল এসি মিলান। এ ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইব্রা। তাতে দল যে হেরেছে তা নয়, ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মিলান। সমতাসূচক গোলটাও ইব্রারই করা। তবু খুশি হতে পারছেন না সাবেক সুইডিশ স্ট্রাইকার। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে না পারাটাই পোড়াচ্ছে তাঁকে।

ইব্রার নেওয়া শেষ ৬টি পেনাল্টি শটের মধ্যে ৪টি-ই জাল ছুঁতে পারেনি। মানে গোল করতে পারেননি। এর মধ্যে ব্যর্থ হলেন টানা তিনটি পেনাল্টি শটে। ৩৯ বছর বয়সী এ স্ট্রাইকার তাই মিলানের হয়ে আর পেনাল্টি শট নিতে চান না। কাল ম্যাচ শেষে তেমন ইঙ্গিতই দিলেন ইব্রা, ‘রাগ লাগছে। কারণ ড্র-টা পর্যাপ্ত ফল নয় আমাদের জন্য। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। নিজে পেনাল্টি থেকে গোল করতে পারিনি। এরপর পেনাল্টি শট নেওয়ার সুযোগ পেলে তা (ফ্রাঙ্ক) কেসিকে দিয়ে দেব। এটাই ভালো