বাফুফে, ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপাল জাতীয় ফুটবল দল এখন ঢাকায়।
এই দুটি ম্যাচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ দুটি। খেলা দেখতে আসা দর্শকদের টিকিট কেটে মাঠে ঢুকতে হবে।
ভিআইপি টিকিটের মূল্য ৫০০ এবং সাধারণ গ্যালারি ১০০ টাকা। জানা গেছে, দুটি ম্যাচে আট হাজার করে টিকিট ছাড়া হবে।
