ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দীর্ঘ ৮ মাস পর মাঠে নামছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। আগামী ২৭ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। সিরিজের জন্য ইতিমধ্যে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
যেখানে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন সিমার গ্লেনটন স্টারম্যান। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই পেসার।
ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই পেসার।
গত ২০১৩ সাল থেকে সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিকটসের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন গ্লেনটন। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৪৫ ম্যাচেই নিয়েছেন ১৭৮ উইকেট, লিস্ট ‘এ’তে ৩১ ম্যাচে রয়েছে ৪০ উইকেট, ইকোনমি মাত্র ৪.৫২।
গ্লেনটন স্টারম্যান ছাড়াও দলে আরও দুটো পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন ফর্মে তুঙ্গে থাকা ডানহাতি পেসার কাগিসো রাবাদা। বাদ পড়েছেন অভিজ্ঞ ডেল স্টেইন। ৩৭ বছর বয়সী এই তারকা পেসারের বাদ পড়ার কারণ স্টেইন নিজেই। গত আগস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।
স্টেইনের বাদ পড়া আর রাবাদার ফেরা ব্যতীত উল্লেখযোগ্য আর কোনো পরিবর্তন নেই প্রোটিয়া স্কোয়াডে। দক্ষিণ আফ্রিকার সবশেষ দুই সিরিজের স্কোয়াডে থাকা প্রায় সকল খেলোয়াড়কেই এবারের ইংল্যান্ড সফরের স্কোয়াডে রাখা হয়েছে।
২৪ সদস্যের দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ,কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসিস, জর্ন ফরচুইন, বিউরান হেন্ডরিকস, রেজা হেন্ডরিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, জানেমান মালান, ডেভিড মালান, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, আন্দিল ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদান তাবরাইজ শামসি, লুথো সিপামলা, জনজন স্মাটস, গ্লেন্টন স্টারম্যান, পাইট ভন বিলজন, রসি ফন ডার ডুসেন এবং কাইল ভেরিয়েন।
