করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মোহাম্মদ নুর খান।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চতুর্থবারের মতো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নমুনা নেয় সিএমএইচ কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে নেগেটিভ রিপোর্ট আসে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি সহসা হাসপাতাল ত্যাগ করে নির্দিষ্ট দিন কোয়ারেন্টিনে থাকবেন।
এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
ওইদিনই তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
