মহানবীর (সাঃ) অবমাননার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে প্রিয় রাসুল বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর এবং তাঁর অনুসারীদের প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে বিশ্বের সব দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার হয়েছেন।
গত কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করে ফ্রান্সে এ ব্যঙ্গ চিত্র প্রদর্শন বন্ধ করার ও ফরাসি প্রেসিডেন্টের ইসলাম বিরোধী বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে।
তারই ধারাবিহিকতায় আজ ৪ নভেম্বর ২০২০ ভোলার রায়চাঁদ (লালমোহন) বাজারে ধর্মপ্রাণ ও নবীপ্রেমী মুসলমানরা বিভিন্ন ব্যানারে বিক্ষোভ করেছে। এসময় ফ্রান্সের জাতীয় পতাকা ও ফরাসি প্রেসিডেন্টের ছবিতে অগ্নিসংযোগ করে ফরাসী পণ্য বয়কট করতে মুসলমানদের আহবান জানানো হয়েছে।
