কানাডায় কুইবেক শহরে তরবারির আঘাতে দুইজনকে হত্যা করা হয়েছে। হত্যার এ ঘটনায় ইতিমধ্যেই পাঁচজন আহত হয়েছে।শনিবার ( ৩১ অক্টোবর) রাত ১০টার দিকে পার্লামেন্ট হিল এলাকায় এই প্রথম হামলার ঘটনা ঘটে। হামলার এই ঘটনার বিবরন এখনো পুরোপুরি বিস্তারিত জানা যায়নি। তবে এ হামলা ও এতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ।তবে জানা যায়, এ ঘটনার সাথে যুক্ত ২০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আনুমানিক ২০ বছরের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।এ ঘটনার পর কুইবেকের পার্লামেন্ট ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সূত্র: বিবিসি।