চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘গনি’র তাণ্ডবে অনেকটাই বিধ্বস্ত ফিলিপিন্স। ঘূর্ণিঝড় গনি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে আলবে প্রদেশে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতাও জারি করেছে।

আলবে প্রদেশে পাঁচ বছরের এক শিশুসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে এক স্থানীয় রেডিও স্টেশনকে জানিয়েছেন গভর্নর আলফ্রান্সিস বিচারা। নিহতদের মধ্যে দু’জন পানিতে ডুবে মারা যান। অন্যজন আগ্নেয়গিরির কাদায় ভেসে গিয়ে প্রাণ হারান। আর চতুর্থ জন একটি গাছের নিচে পড়ে মারা যান বলে জানিয়েছে গল্ফ টুডে।

এর আগে গত সপ্তাহে ফিলিপাইনে ঘূর্ণিঝড় মোলাভ আঘাত হানে। ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই এলাকাতেই ঘূর্ণিঝড় গনি আঘাত হেনেছে।

সূত্র: বিবিসি, গল্ফ টুডে।