মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী আবদেল ইলাহ বেনকিরান বলেন, মুসলিমদের কাছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর ক্ষমা চাওয়া উচিত।গতকাল শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরা মুবাশির চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে বেনকিরান জানান, ‘ম্যাখোঁ ভুল বোঝা নিয়ে কথা বলেছে। এটি অবশ্যই ইতিবাচক দিক। তবে তা যথেষ্ট নয়।
মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, আমি ম্যাখোঁকে মধ্যপন্থা অবলম্বন ও ক্ষমাপ্রার্থনার আহ্বান করি। কিন্তু তিনি তা করেননি। তাই আমাদের বিকল্প পথে চলতে হবে। মুসলিমদের প্রতি সদয় প্রদর্শন করে হলেও ক্ষমা চাওয়া দরকার।ধর্মাবমাননায় আইন প্রণয়নের দাবী জানিয়ে বেনকিরান বলেন, ধর্ম ও নবীদের অবমাননা বন্ধের জন্য ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর আইন প্রণয়নে এগিয়ে আসা দরকার। মুসলিমরা নিজেদের বিশ্বাসের অবমাননা কখনো মেনে নেয় না।সূত্র : আনাদোলু এজেন্সি
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাখোঁ আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে জানান যে, নবী মুহাম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনে মুসলিমদের অনুভূতি আমি উপলব্ধি করি। সরকারের নিয়ন্তণের বাইরে স্বাধীন সংবাদমাধ্যমগুলো ব্যঙ্গচিত্র প্রকাশ করে।তবে সাক্ষাতকারে ইসলাম অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে বিরত থাকা হবে কিনা তা নিয়ে কিছু বলেননি ম্যাখোঁ। এর আগে তিনি ব্যঙ্গচিত্র প্রকাশ থেকে ফ্রান্স বিরত থাকবে না জানিয়েছেন তিনি।
