বাংলাদেশ ও চীন, দুই দেশই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি’র উদ্যোগে বাংলাদেশ ও চীনের উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আয়োজিত অনলাইন সেমিনারে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। চীনে, বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান প্রতিমন্ত্রী।