‘নিজে ভালো থাকতে এবং আনন্দে বাঁচার জন্য আপনার যেটি মন চায় সেটাই করুন। এমনকি যদি পুরো বিশ্ব অন্য কথা বলে তবুও।’ সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফটোশ্যুটের ছবি পোস্ট করে এ কথাই তুলে ধরতে চেয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের কখনো নিরাশ করেন না জ্যাকলিন। বিভিন্ন ছবি দিয়ে ভক্তদের আপডেট জানাতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় নিজের ইনস্টাগ্রামে সাম্প্রতিক ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন জ্যাকলিন। ছবিগুলো পোস্ট করে জ্যাকলিন ক্যাপশানে লিখেছেন, ”Follow your bliss!! Even when the world says no!!”

আরও একটি ছবির ক্যাপশানে জ্যাকলিন লিখেছেন, ”Change your thoughts, change your life”।

এদিকে, নিজের এক কর্মীকে নতুন ব্র্যান্ডেড গাড়ি উপহার দিয়েছেন জ্যাকলিন। কর্মীকে ভালোবেসে নতুন গাড়ি উপহার দিয়েছেন জেনে আবেগে আপ্লুত হয়েছেন জ্যাকলিন অনুরাগীরা।