আজ রবিবার বসছে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান। স্প্যানটি বসানো হবে সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিলারের ওপর। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ১০০ মিটার।
গতকাল স্প্যানটি বসানোর কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। শনিবার দুপুরে ভাসমান ক্রেনের মাধ্যমে নির্ধারিত পিলারের কাছে স্প্যানটিকে নেওয়া হলেও বসানো যায়নি।
সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এরইমধ্যে ৩৩টি বসানোর কাজ শেষ হয়েছে।
