বৈরি আবহাওয়ার কারণে বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল দুই দিন পিছিয়ে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৩ অক্টোবর) ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ফাইনালে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ একাদশ এবং নাজমুল একাদশ।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার বেলা দেড়টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এদিকে বুধবার সম্ভাবনা জাগিয়েও ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় তামিম একাদশের। বিসিবি প্রেসিডেন্টস কাপের লো স্কোরিং ম্যাচে তামিমদের বিপক্ষে ৭ রানের জয় পায় নাজমুল শান্ত একাদশ।
