ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

সীমান্তে আটক হওয়া চীনা সেনাকে বিশেষ প্রটোকলে ফেরত দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২১ অক্টোবর ২০২০   ২২৩ বার পঠিত
সীমান্তে আটক হওয়া চীনা সেনাকে বিশেষ প্রটোকলে ফেরত দিল ভারত

অবেশেষে আটক চীনা সেনাকে বিশেষ প্রটোকল দিয়ে ফিরিয়ে দিয়েছে ভারত। লাদাখের চুমার-ডেমচক সীমান্তে থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওই সেনাকে আটক করে ভারতীয় সেনা সদস্যরা। মঙ্গলবার ২০ অক্টোবর রাতে চীনের পিপিল’স লিবারেশন আর্মি- পিএলএ’র কাছে হস্তান্তর করে ভারতীয় বাহিনী।

গেল সোমবার ভুলবশত ভারতীয় সীমানায় ঢুকে পড়ে চীনা সেনা ওয়াং ইয়া লং। লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছে বেশকিছু সামরিক নথি পাওয়া যায় বলে দাবি ভারতীয় বাহিনীর। অনিচ্ছাকৃতভাবেই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন বলে ধারণা করা হয়। তিনি চীনা সেনাবাহিনীতে করপোরাল পদে কর্মরত।

তাকে আটক করার পর পিএলএ’র ওই সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেয়া হয়। এমনকি তার চিকিৎসার ব্যবস্থাও করা হয় বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। পরে চীনের পক্ষ থেকে নিখোঁজ সেনার বিষয়ে ভারতের কাছে জানতে চাইলে তার অবস্থান জানানো হয়।

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর আগ্রাসনের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে চীন-ভারত সীমান্তে। গত কয়েকমাসে সীমান্ত উত্তেজনা কমাতে একের পর এক বৈঠক করেছে দুই দেশ। কিন্তু এতেও সীমান্তে উত্তেজনা কমেনি। একদিকে আলোচনা চলছে অন্যদিকে দুই দেশই যুদ্ধের জন্য তৈরি। দিন যত এগোচ্ছে সীমান্তের দু’দিকেই সেনা সমারোহ ও আগ্নেয়াস্ত্র মজুতের বহর বাড়ছে।

গত জুন মাসে পূর্ব লাদাখে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গলওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ভারতের ২০ জন জওয়ান নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa