ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত..

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০   ২৪৩ বার পঠিত
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত..

বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ ভাই।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় আনুমানিক দুপুরে হামেলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন; কুমিল্লা সদরের মোহাম্মদ এলাহি, বরিশালের ঝালকাঠির রমজান ও টাঙ্গাইলের মধুপুরের চান মিয়া, তবে অপরজনের পরিচয় জানা যায়নি।

এছাড়া গুরুতর অবস্থায় কুমিল্লার ২ ভাই শহিদুল ইসলাম ও এনায়েতকে স্থানীয় বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত ২ জনসহ ৬ জনের মধ্যে ৫ জনই একই কোম্পানিতে কাজ করতেন। তারা রাজধানী মানামায় বাস করতেন। ঘটনার দিন কাজ থেকে ঘরে ফেরার সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রং সাইডে গেলে পেছন থেকে গাড়ি সজোরে ধাক্কা দেয়।

ফলে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় ও ২ সহোদর গুরুতর আহত হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa