রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৩৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৫:৫২ অপরাহ্ণ

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৩৪
apps

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার ৩৪ জন মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ গ্রাম হেরোইন, ২০০ গ্রাম গাঁজা, ৭ লিটার দেশী মদ ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com