চলতি বছরের ৩ নভেম্বর মার্কিন নির্বাচন। এর আগে ডোনাল্ড ট্রাম্প সমর্থন পেয়েছেন তালেবানদের। অবশ্য, ট্রাম্পের দলের বেশিরভাগ নেতা এই সমর্থন প্রত্যাখ্যান করছেন। এদিকে তালেবানের প্রত্যাশা, এবারের নির্বাচনে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হবেন।
গত শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে টেলিফোনে এক সাক্ষাৎকারে দেন। ওই সময় তিনি বলেন, তাদের প্রত্যাশা ট্রাম্প এবারের নির্বাচনেও জিতবেন। আর আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেবেন।
এর আগে ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে তালেবান। তালেবানের অন্য এক জ্যেষ্ঠ নেতা বলেন, ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তবে তিনি সুস্থ হচ্ছেন।সূত্র : সিবিএস নিউজ
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের মুখপাত্র টিম মুর্তাহ জানান, তালেবানের সমর্থন তারা প্রত্যাখ্যান করেছেন। তালেবানের জানা উচিত ট্রাম্প সবসময় মার্কিন স্বার্থ রক্ষা করবেন।
