কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ক্যাম্প-২ ডব্লিওর সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ ও মো. আনাছের ছেলে শামসু আলম।আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গাদের মাঝে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ওই দু’জন নিহত হয়েছেন বলে জানা গেছে।কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামশুদ্দৌজা নয়ন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
