জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রিজিয়া নাসেরের আশু রোগ মুক্তি কামনায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) আসর-বাদ রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়। বর্তমানে রিজিয়া নাসের বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এ্যাড ফরিদ উদ্দিন, এ্যাড. হেমায়েত উদ্দিন, সরদার ফখরুল আলম সাহেব, ফরিদা আক্তার বানু লুচি, আহাদ উদ্দিন হায়দার, বাবু অম্বরিশ রায়, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, রতন নন্দী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড শরিফা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, কৃষক লীগ নেতা আবুল হাসেম শিপন, মনি মল্লিকসহ আওয়ামীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান সাহেব ও মওলানা কবির হোসেন।