শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৭ ঘটিকায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে বঙ্গবন্ধুর আর্দশে শোষিতের পক্ষে শিরোনামে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে, অন্যায়-অবিচার, নির্যাতন, দুর্নীতি ও শোষণ মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীর নেতৃত্বে উক্ত মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, শ্রমিক নেতা,ব্যবসায়ী ও ছাত্র সহ নানা শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, এবং শোষনমুক্ত সমাজ ব্যবস্হা গড়ার অঙ্গিকার ব্যক্ত করেন।