নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। বুধবার জনশ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চাকরি ন্যস্ত করে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।