ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো: আবু রায়হান, মো: তাছিন শেখ ও সোহরাব।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দর নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল ও এসআই মো: হাবিবুর রহমান পৃথক অভিযানে সংগীয় অফিসার ফোর্সসহ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভালুকা থানা ও কোতোয়ালী এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেনন।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন নিজুয়ারী এলাকা থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বান্দিয়া মধ্যপাড়া গ্রামের মনির হোসেন শেখের ছেলে মো: আবু রায়হান (২৩) ও নাজিম উদ্দিনের ছেলে মো: তাছিন শেখ (১৯) এবং ময়মনসিংহ কোতোয়ালী থানার চুরখাই থেকে একইদিন রাত ১০ টায় ২৫০ গ্রাম গাঁজাসহ বড়বিলারপাড় মধ্যপাড়ার মৃত হাছেন আলীর ছেলে সোহরাব (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
