ঢাকা
২৫ জুন ২০২৬

৪ লাখ টাকার ইয়াবাসহ পুলিশের হাতে ধরা দুইজন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   ২৫১ বার পঠিত
৪ লাখ টাকার ইয়াবাসহ পুলিশের হাতে ধরা দুইজন

চট্টগ্রামে এক হাজার ৩৩০ ইয়াবাসহ আবুল হাসেম ও হাছিনা বেগম নামে দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হাসান ইমাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩৩০ ইয়াবাসহ আবুল হাসেম ও হাছিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa