মুজিববর্ষে শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করে দেয়া হবে।একসময় বাংলাদেশ ছিল উনপঞ্চাশ ভাগ নিরক্ষর এখন মাত্র সতের ভাগ। আমরা প্রাথমিক শিক্ষায় অনেক এগিয়ে গিয়েছি। প্রাইমারী বিদ্যালয়গুলোর আগে অনেক ভগ্নদশা ছিল এখন প্রত্যেকটি বিদ্যালয়ে অনেক পরিবর্তন।

এখন শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে মায়েদের হাতে। কারন অনেক অসচেতন বাবা অযথা উপবৃত্তির টাকা নষ্ট করে ফেলে।আমরা প্রাথমিক শিক্ষায় অনেক এগিয়ে গেলেও এখন পর্যন্ত মানসম্মত শিক্ষা অর্জন করতে পারিনি।এবারের আমাদের টার্গেট হলো মানসম্মত শিক্ষা। এবছর যেসব ১৮হাজার শিক্ষক সদ্য নিয়োগ দেয়া হলো তারা মানসম্মত শিক্ষা দেবেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন শুক্রবার বিকেল পৌনে ৫টায় কুড়িগ্রাম জেলা সদরের খলিলগঞ্জস্থ অভিনন্দন কনভেনশন সেন্টারে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সহকারি শিক্ষক নিয়োগ-২০১৮ এর সদ্য যোগদানকৃত শিক্ষকদের দুইদিন ব্যাপি অরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন,আমরা শিক্ষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে চাই।

এখন আমরা ব্রিটিশ কাউন্সিলের সাথে চুক্তি করেছি তারা এসে আমাদের বাংলাদেশে পিটিআইতে শিক্ষকদের ট্রেনিং করাবে।আমরা কোয়ালিটি এডুকেশনের জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম,প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক খন্দকার ইকবাল হোসেন, কুড়িগ্রাম পিটিআই সুপার উত্তম কুমার ধর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।