রাজশাহীতে পুলিশের অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার থেকে শূরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ৩৯ ও জেলা পুলিশ ২৭জনকে গ্রেপ্তার করেছে।

মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, তাদের ১১ থানা পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৭ ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৯ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ৩ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, তাদের ৭ থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৫ জন, মোহনপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ৪ জন, দূর্গাপুর থানা ২ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি , ৫ জনকে মাদকদ্রব্যসহ ও ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই্ দুই কর্মকর্তা জানান, অভিযানকালে বেশ কিছু পরিমান মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।