জেলা প্রশাসনের কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কোম্পানীগঞ্জে টানা তৃয়ীয় দিনের মত কর্ম বিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মচারীদের অংশগ্রহণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত লাগাতার তিনদিন ব্যাপী তাদের দাবী আদায়ে এ কর্মসূচী পালিত হয়।