বাগেরহাটে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পত্রিকা পড়ার সুযোগ পেল বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে দেপাড়া বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ কার্যালয়ের সামনে বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সঃ সঃ লিঃ এর সৈজন্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পত্রিকা পড়ার সুযোগ প্রদানের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন , উপাধাক্ষ হাসিবুর রহমান, ইতিহাস সহকারী অধ্যাপক খশরুল আলম ইসলাম, দেপাড়া বাজার বনিক সমিতির সহ সভাপতি শেখ ছায়ের হোসেন (রনু ), বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ ছাত্র লীগের আহবায়ক ইমাম হাসান জেলাল, বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সঃসঃলিঃ এর সহ সভাপতি তাওহীদুল ইসলাম (পলাশ), ম্যানেজার মোঃবেলাল হোসেনসহ বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এতে কলেজ কার্যালয়ের সামনে থেকে প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন জাতীয়,আঞ্চলিক ও ইংরেজী পত্রিকা পড়ার সুযোগ পাবে ছাত্র/ছাত্রীরা।