লোক প্রশাসন দিবস উদযাপন উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) প্ররিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশারররফ হোসের একাডেমিক ভবন সংলগ্ন এলাকায় লোকপ্রাশসন বিভাগের আয়োজনে এ অভিযান চালায় তারা।
এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. আ ক ম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জুলফিকার হোসেন এবং অধ্যাপক ড. ফখরুল ইসলাম। এছাড়াও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেন বলেন, ‘লোক প্রশাসন দিবস উপলক্ষে আমরা এই কর্মসূচি পালন করেছি। এটি মূলত একটি সচেতনতামূলক কর্মসূচি। আমরা আমাদের আশপাশ থেকেই শুরু করলাম। আমাদের চারপাশ পরিষ্কার রাখতেই এমন আয়োজন।
উল্লেখ্য, আগামী ৩ মার্চ লোক প্রশাসন দিবস। প্রতি বছরের ন্যায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। কর্মসূচির মধ্যে রয়েছে পিঠা উৎসব, বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
