ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিদ্দিকের ছেলে মায়ের হেফাজতে থাকার নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   ৪২৭ বার পঠিত
সিদ্দিকের ছেলে মায়ের হেফাজতে থাকার নির্দেশ হাইকোর্টের

টেলিভিশন অভিনেতা সিদ্দিকুর রহমানের ছয় বছর বয়সী শিশু তার মায়ের হেফাজতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে সপ্তাহে দুই দিন শিশুটিকে সিদ্দিকুর রহমান নিয়ে আসতে পারবেন এবং সঙ্গে রাখতে পারবেন।

শিশুটির মায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শিশুটির মায়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সিদ্দিকুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

আইনজীবীরা জানিয়েছেন, শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে বলেও রায় দিয়েছেন আদালত।

এছাড়া সিদ্দিকুর রহমানের কাছে থাকা শিশুটিকে বৃহস্পতিবারের (২৭ ফেব্রুয়ারি) মধ্যে তার মা মারিয়া মীমের কাছে দিতে বলা হয়েছে।

২০১২ সালে ২৪ মে সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় মারিয়া মিমের। ২০১৩ সালের ২৫ জুন তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে ২০১৯ সালে ১৯ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে শিশুটি বাবা ছিদ্দিকুর রহমানের হেফাজতে ছিল। পরে শিশুটির মা মীম তাকে হেফাজতে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa