সিরাজগঞ্জে গ্যাসের লিকেজ থেকে রান্না ঘরে আগুন লেগে একই পরিবারের দগ্ধ ছয় জনের মধ্যে ছাইদুল ইসলাম (৩৮) নামে এক জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছাইদুল সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে।

নিহতের মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দুখিয়াবাড়ি গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে সিলিন্ডার গ্যাসের চুলা থেকে রান্না ঘরে আগুন লাগে। এতে ছাইদুলসহ ওই পরিবারের ৬ জন অগ্নিদগ্ধ হন।

বিষয় :