নওগাঁর পত্নীতলা সদরে বিভিন্ন ঔষধ এর দোকানে ও কারখানায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৭ জন ব্যবসায়ীর মোট ১,২০,০০০ টাকা জরিমানা করেন ।

গতকাল সোমবার ( ২৪ ফেব্রুয়ারী ) দিনব্যপী পত্নীতলা উপজেলা র্নিবাহী অফিসার ও র্নিবাহী মেজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে পত্নীতলা থানা পুলিশ,, জয়পুরহাট র‌্যাব -৫ ,ড্রাগ সুপার এর সহায়তায় উপজেলার বিভিন্ন ঔষধ এর দোকান, ইউনানী আয়ুর্বেদিক ঔষধ তৈরীর কারখানায় এবং বায়ো ফুড তৈরীর কারখানায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে misbrunded, মেয়াদ উত্তীর্ন , ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ, এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে ও বিধিমোতাবেক নিষ্পত্তি করা হয়েছে । এ সময় সব মিলিয়ে ১ লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় l

শ্যামলী মেডিক্যাল ষ্টোর এর মালিক সুমন কুমার দাস কে ১০০০০ টাকা ,জনসেবা ফার্মেসীর মালিক গোকুল কে ২০০০০, জননী মেডিক্যা ফার্মেসী ’র মালিক আহসান হাবিব জুয়েল কে ১০০০০ টাকা , ছানা ফার্মেসীর ‘র মালিক আবু তালেব কে ৫০০০ টাকা , জামান ঔষধালয় ‘র মালিক বদিউজ্জামানকে ৫০০০ টাকা , বায়োফুড এন্ড বেভারেজ (সরদারপাড়া ) এর মালিক শরিফূল হক কে ৫০,০০০ টাকা , ইউনাইটে ল্যবরেটারী এর মালিক হাসান সাহারিযার পল্লব কে ২০,০০০ টকা র্নিবাহী অফিসার লিটন সরকার বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন পত্নীতলার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।