মৌলভীবাজারের কমলগঞ্জের পদ্মকন্যার মাধবপুর লেকের শাপলা শালুকের মিতালিতে মনোমগ্ধকর অনুভূতি জন্মায়।কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানে লেকটির অবস্থিত। মৌলভীবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে ১৯কিলোমিটার পূর্বে অবস্তিত।
লেকটি দশটি বাঁক নিয়ে একেবেকে পাহাড়ের ভেতর তার চলা। চারদিকে সবুজ পাহাড়। উঁচুনিচু টিলার সমাহার। জায়গায় জায়গায় ঢেউখেলা চা বাগানে সারিসারি বিভিন্ন গাছ। পাহাড়ি গাছের ফাঁক দিয়ে চুইয়ে আসা সূর্যকিরণ। হাঁটতে হাঁটতে এসব দৃশ্যেতে হারিয়ে যাওয়া। সুনীল আকাশ, ঘাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত মনোরম চা বাগানের দৃশ্যে হারিয়ে যান আপন মনে। চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব।
লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তুলে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই ভাল লাগবে। লেকের চারিপাশে উচুউচু টিলা ও সমতল চা বাগানে গাছের সারি। লেকে গিয়ে পৌঁছতেই সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে।
সবুজ গালিচার চা বাগানের ছায়া বৃক্ষে পাহাড়ী পাখির পাশাপাশি দেখা যায় নানান প্রজাতির বন্যপ্রাণী। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষন করে নিয়ে যাবে ভিন্ন জগতে। চা বাগানের ভেতরে পাহাড়ি টিলার মাঝখানে অবস্তিত লেকটি খুবই চমৎকার। চারদিকে সুউচ্চ পাহাড়ি টিলার বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই।
টিলার পাজর ঘেঁষে এমন টলটলে জলের ভাসান। সেই জলের বুকে ১২ মাসই কমবেশি ভেসে বেড়ায় নানা জাতের হাঁস, সরালি, পানকৌড়ি, জলপিপি শীতকালে অতিথি পাখির দল। হৃদের জলে গোলপাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে নীল শাপলা। হৃদের দুই পাশে টিলায় টিলায় ছড়ানো চায়ের গাছ। ছায়াবৃক্ষ। আরও আছে অচেনা ঝোপঝাড়। ঝোপের ফাঁকে ফাঁকে দেখা মেলে ভাট ফুলের। মাধবপুর লেকের চারপাশে সারা দিন আনমনে ঘুরে বেড়ানো এক দারুন অভিজ্ঞতা এনে দিবে আপনাকে, ক্লান্তি পেলে বসে বুনো নির্জনতায় ডুবে থাকতে পারবেন।
চা-বাগান কর্তৃপক্ষ চা-বাগানের টিলার নিচে লেকের পাড় ঘেঁষে হাঁটার জন্য সরু পথ করে দিয়েছে। টিলার ওপর আছে খড়ের তৈরি তাবু। আর টিলার ওপর থেকে যেদিকেই চোখ যায় বনের নীল রেখা। তবে সন্ধ্যা ছয়টার আগেই সেই জায়গাটি থেকে বেরিয়ে পড়তে হবে। সেটাই মাধবপুর চা-বাগান কর্তৃপক্ষের নির্দেশ।
