ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দাখিলের ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   ২৯৪ বার পঠিত
দাখিলের ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় এক দাখিল পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আতাউল্লাহ হাসান সুমন (২০) নামের এক মাদরাসাছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রোববার বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আতাউল্লাহ হাসান সুমন উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের আবুল হাসানের ছেলে ও উপজেলা সদরের হোসাইনিয়া ফাজিল মাদরাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, উপজেলার হোগলা ইউনিয়নের ডোলকর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার এক ছাত্রী আজ বিকেলে হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষা দিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিল।

পথে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ মোড়ে সুমন সিএনজির গতিরোধ করে ওই ছাত্রীকে সিএনজি থেকে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সুমন স্থানীয়দের সাথে ধস্তাধস্তি শুরু করে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa