ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

মুক্তি পাচ্ছে প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’২৭ মার্চ

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   ৩২৯ বার পঠিত
মুক্তি পাচ্ছে প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’২৭ মার্চ

হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তি পাচ্ছে আগামী ২৭শে মার্চ। গতকাল সোমবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ছবিটি। এই সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান।

ছবিটি নিয়ে হিরো আলম বেশ আশাবাদী।উচ্ছ্বসিত এই তারকা জানান,আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট ছাড়পত্র পেয়েছে আমার প্রথম প্রযোজিত এই সিনেমা।মুকুল নেত্রবাদি পরিচালিত এই সিনেমার নামকরণ নিয়ে হিরো আলম জানান, ‘আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি সাহসী হিরো আলম।ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা।

চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এই ছবিতে আরও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ।উল্লেখ্য, সামাজিক মাধ্যমের ট্রল থেকে আলোচনায় ওঠে আসেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে উঠেছেন হিরো আলম। সে সময় মিউজিক ভিডিওতে অভিনয়ের পাশাপাশি ‘মার ছক্কা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে রাজনীতির মাঠেও নাম লিখিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa