ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মঞ্চ কাঁপাবেন শাকিব-নারগিস

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৭২ বার পঠিত
মঞ্চ কাঁপাবেন শাকিব-নারগিস

 

শাকিব খানের সঙ্গে বলিউড সেনসেশন নারগিস ফাখরির রসায়ন বেশ জমে। দর্শকদের জন্য সুখবর নিয়ে আসছেন এই জুটি। আবার একসঙ্গে দেখা যাবে এই দুজনকে। নাচের তালে মঞ্চ কাঁপাবেন শাকিব-নারগিস। নিউইয়র্কে এই অনুষ্ঠান হবে। ৫ এপ্রিল নিউইয়র্ক শহরে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর বসছে। এদিন সন্ধ্যা ৭টায় শহরের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শাকিব খান ও নারগিস ফাখরি। এই অনুষ্ঠানে বলিউডের আরও কয়েকজন জনপ্রিয় তারকার অংশ নেয়ার কথা রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া ও বিপাশা বসু এই অনুষ্ঠানে থাকবেন। এসব তথ্য নিশ্চিত করেছেন আয়োজক আলমগীর খান আলম। তিনি জানান, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে নানা চমকও রাখা হবে। ২০১৯ সালের সেপ্টেম্বরে ঢাকায় একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব ফাখরিকে। ২১ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের দেখা গিয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa