ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাত দিন পর অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৬১ বার পঠিত
সাত দিন পর অপহৃত ছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩

বগুড়ার আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পূজা রানীকে অপহরণের সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় মূল অপহরণকারী শ্রী সজিব তার বাবা শ্যমল মালি ও মা কিরণ মালিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

আদমদীঘির তালশস গ্রামের শ্রী নির্মল মোহন্তের মেয়ে পূজা রানী বিদ্যালয়ে ও প্রাইভেট পড়তে আসা যাওয়ার পথে শ্রী সজিব তাকে প্রেম নিবেদনসহ বিভিন্নভাবে উত্যক্ত করছিল। ঘটনাটি সজিবের পরিবারকে জানানোর পর সে ক্ষিপ্ত হয়।

গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় পূজা রানী সুরমা ক্লিনিকের পাশে একটি বাসায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় হাসপাতাল গেটের সামনে পৌঁছালে শ্রী সজিব তার সহযোগিদের নিয়ে জোর ওই ছাত্রীকে একটি মাইক্রোতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর বাবা নির্মল মোহন্ত বাদী হয়ে গত ৫ ফ্রেবুয়ারি রাতে আদমদীঘি থানায় উপজেলার কুন্দগ্রামের শ্রী সজিব তার বাবা শ্যামল মালি, মা কিরন মালি, তালশন গ্রামের সপ্তম মালি, প্রণয় মালিসহ পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।

 

 

 

এদিকে আসামিদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে অপহৃতকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী এসআই সোলায়মান আলী জানান, শুক্রবার দিন বন্ধ থাকায় শনিবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa