ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সীমান্তে বিজিবির হাতে আটক ৩ ভারতীয়

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৭৯ বার পঠিত
সীমান্তে বিজিবির হাতে আটক ৩ ভারতীয়

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনু-প্রবেশের কারণে একজন নারীসহ তিন ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা ২৩১/১০(এস) পিলারের টেকঠা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্দন মারী গ্রামের মৃত নরেশ হাস্দার ছেলে সামিউল হাস্দা (২৫), একই এলাকার মন্টুর স্ত্রী শান্তনা মুর্মু (৫০) ও মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার চোরদিঘী গ্রামের লক্ষিরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি (২২)।

 

 

 

 

১৬বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃতদের পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান। এই বিষয়ে বিএসএফ কতৃপক্ষ বিজিবির সঙ্গে কোনো যোগাযোগ করেনি বলেও তিনি জানান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, আটককৃত ভারতীয় তিন নাগরিককে বুধবার রাতে থানায় সোপর্দ করে বিজিবি। এই ব্যাপারে থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa