ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৫৭ বার পঠিত
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল

দেশে বর্তমান সরকারের দুঃশাসন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও দ্বিদলীয় বৃত্তের বিপরীতে বাম বিকল্প রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আহবানে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আজ ৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষে হয়। পরে ১নং রেল গেইট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ক্ষেতমজুর নেতা মশিউর রহমান মইশ্যাল, ছাত্রনেতা পংকোজ সরকার, ওয়ারেছ সরকার প্রমুুখ। বক্তারা ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগ এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

Facebook Comments Box